১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন, ২২শে শাবান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা পুরস্কার বিতরণ ও রেজিস্ট্রেশন বুথ স্থাপন ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২ সমর্থকের দোকানে আগুন নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ঝালকাঠি পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বিএনপির নির্বাচনী জনসভা বরিশাল-৩ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ, রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি’র লিখিত আবেদন ভোটের অঙ্ক জটিল বরিশাল-৩ আসনে, সমীকরণ মিলবে কার পক্ষে? কাল‌কি‌নি‌কে সেনা হেফাজ‌তে যুব‌কের মৃত‌্যু বিদ্রোহ, ভোট সমীকরণ ও সম্ভাবনার দ্বন্দ্ব বাগেরহাটের চার আসনে বিএনপি চাপে, সুবিধাজনক অবস্থানে জামায়াত সিলেটে সড়কে এক মাসে ২৫ জনের মুত্যু
আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় বাকাল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে পয়সারহাট পূর্বপাড় বাস্ট্যাান্ডে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার। বাকাল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে সম্মেলনে সাংগঠনিক বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা জামাল ফকির, সমীর পান্ডে, আসাদ খলিফা,বাকাল ইউনিয়নে শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ সহিদ তালুকদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক প্রমুখ।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাড়াও সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীদের কাছ থেকে তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019