সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

নলছিটিতে একই দিনে বিদ্যালয়ে নেই ৩ শিক্ষক, শোকজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে তিন শিক্ষক অনুপস্থিত থাকায় তাদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিনজন শিক্ষককে নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন ।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইন, সহকারি শিক্ষক মো. ফেরদৌস সর্দার ও নাজমা বেগম।

সরেজমিনে বুধবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, সহকারি শিক্ষিকা আয়শা আক্তার শান্তা ও সাবিহা সুলতানা অফিস কক্ষে বসে আছেন। তবে কোনো শিক্ষার্থীই বিদ্যালয়ের উপস্থিত ছিল না তখন।

স্থানীয়দের অভিযোগ, এই বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত আসেন না। মাঝে মধ্যে আসলেও দেরিতে আসেন। সঠিক সময়ে শিক্ষকরা না থাকলে দুষ্টুমি আর মারামারি করে থাকে। এ অবস্থায় এলাকার বাইরে শিশুদের পড়ালেখা করানোর চিন্তা করছেন অনেক এলাকাবাসীরা। তবে হতদরিদ্র পরিবারের পক্ষে তাদের সন্তানকে অন্য জায়গায় পড়ালেখা করানোর ক্ষমতা না থাকায় বাধ্য হয়ে এ স্কুলে পড়াতে হচ্ছে।

কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইন, এটিও স্যারের কাছে আমার ছুটির আবেদন দেয়া ছিল। আর সহকারি শিক্ষিকা নাজমা বেগম ছুটি চাওয়ায় তাকে মৌখিকভাবে ছুটি দিয়েছি। ফেরদৌস নামে অপর সহকারি শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে বাড়ি চলে গেছেন।

তবে প্রধান শিক্ষক ছুটিতে থাকা অবস্থায় সহকারি শিক্ষকদের ছুটি দিতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।

উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) সাইদুর রহমান স্বপন বলেন, ওই বিদ্যালয়ের তিন শিক্ষককে এরই মধ্যে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নলছিটিতে একই দিনে বিদ্যালয়ে নেই ৩ শিক্ষক, শোকজ

আপডেট সময় : ১১:১৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩