সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দিনাজপুরের এসপি-ইউএনও’র নাম্বার ক্লোন, টাকা ও তথ্য চাচ্ছে প্রতারক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের ব্যবহারিত সরকারী মোবাইল নাম্বার এবং একই জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের ব্যবহারিত ব্যক্তিগত মোবাইলটি ক্লোন করেছে প্রতারক চক্র।
শনিবার সন্ধায় এই তথ্য নিশ্চিত করেছেন প্রশাসনের এই দুই কর্মকর্তা।
পুলিশ সুপারের কার্যালয় এবং উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার সূত্রে জানা যায়, শনিবার সন্ধায় ঘোড়াঘাটের ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদুল হাসানের ব্যবহারিত ব্যক্তিগত নাম্বার (০১৭৫-০৩৩০৯৪৭) ক্লোন করে উপজেলা ভূমি কার্যালয়ের নাজির রোকনুজ্জামান নয়ন এবং ভিপি সহকারী মোশারফ হোসেনের নাম্বারে ফোন করে প্রতারক চক্র। চক্রটি ইউএনও’র পরিচয়ে মোবাইল ব্যাংকিং নগদ নাম্বারে কিছু টাকা পাঠাতে বলে। পরে ভূমি কার্যালয়ের দুই কর্মচারী ইউএনও’র সরকারী নাম্বারে ফোন করে বিষয় জানায়। তখন ইউএনও বুঝতে পারেন প্রতারক চক্র তার নাম্বারটি ক্লোন করেছেন।
একই সময় দিনাজপুরের পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের ব্যবহারিত সরকারী নাম্বার (০১৩২০১৩৬৩০০) ক্লোন করে জেলার ফুলবাড়ী থানার এক পুলিশ সদস্যকে ফোন করে পুলিশ সুপার পরিচয়ে বিভিন্ন তথ্য জানতে চায় প্রতারক চক্রটি। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ওই পুলিশ কর্মকর্তা তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে জানায়। পরে ওসি দিনাজপুরের পুলিশ সুপারকে বিষয়টি ফোন করে জানালে, ওই কর্মকর্তা বুঝতে পারেন তার নাম্বারটি প্রতারক চক্র ক্লোন করেছেন।
ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি বোঝার সাথে সাথেই আমি থানার ওসিকে বিষয়টা জানিয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। প্রয়োজনে আমি থানার সাধারণ ডায়েরি করবো’
এদিকে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘আমাদের নাম্বার ক্লোন করে গোপনীয় তথ্য জানতে চাওয়া ও অর্থ দাবির বিষয়ে আমরা তদন্ত করছি। কারা এই প্রতারণার সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করতে আমরা সব ধরণের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুরের এসপি-ইউএনও’র নাম্বার ক্লোন, টাকা ও তথ্য চাচ্ছে প্রতারক

আপডেট সময় : ১২:৫২:০২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩