গৌরনদীতে প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার জন্ম বার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- আপডেট সময় : ০২:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
“সংগ্রাম স্বাধীনতা,প্রেরণায় বঙ্গমাতা ” এই প্রতিপাদ্য বিষয় কে ধারন করে বরিশালের গৌরনদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার ৯৩ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন আলোচনা সভা, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত ও দুস্থ অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার ৮ আগষ্ট ২০২৩ সকালে গৌরনদী উপজেলা শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ জলিল,যুব উন্নয়ন কর্মকর্তা খান মুহাম্মদ মনিরুজ্জামান, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম উপজেলা প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, সমাজসেবা অফিসার মন্নান তুহিন, সমবায় অফিসার আফসানা শাখী, মৎস্য অফিসার আবুল বাসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার নারায়ণ চন্দ্র দে, সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃ্ন্দ, ইলেকট্রিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চ্যাটার্জী।


























