সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপে সংঘাত, আহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু ও শেরে বাংলা হলে ছাত্রলীগ নামধারী একটি গ্রুপের হামলায় প্রতিপক্ষের সাত নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) রাতে এ হামলা চালানো হয়।

আহতরা সবাই ছাত্রলীগের রক্তিম-বাকি গ্রুপের সদস্য। তারা হলেন— ছাত্রলীগ নেতা পরিচয়ধারী মুয়ীদুর রহমান বাকি, সাইমুন ইসলাম, ইরফান হোসেন রাজ, ইবনে গালিব, রাকিবুল হোসেন রনি, সোহেল রানা এবং আয়াত উল্লাহ। তাদের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকলেও ছাত্রলীগ পরিচয়ে কয়েকটি গ্রুপ সক্রিয় আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১১টার দিকে শান্ত-নাভিদ-শরীফ গ্রুপের নেতা মুবাশ্বির রিদমের নেতৃত্বে ২০-২২ জন হেলমেট ও মাস্ক পরে প্রথমে শেরে বাংলা হলে যান। তারা হলের প্রধান ফটক আটকে দেন।

শিক্ষার্থীদের কক্ষগুলো বাইরে থেকে আটকে দেওয়া হয়। হেলমেটধারীরা চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে কয়েকটি কক্ষ তল্লাশি করে। এর পর শেরে বাংলা এবং বঙ্গবন্ধু হলের মধ্যবর্তী মাঠ পেরিয়ে সরাসরি বঙ্গবন্ধু হলের চতুর্থ তলায় প্রবেশ করাসহ ধারালো অস্ত্র এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।

আহত শিক্ষার্থী সাইমুন ইসলাম সাংবাদিকদের বলেন, রাতে গণিত বিভাগের মুবাশ্বির রিদমের নেতৃত্বে বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের আল সামাদ শান্তসহ ২০ থেকে ২২ জন হেলমেটধারী হামলা চালান। হামলায় আমরা অন্তত সাতজন আহত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।

আহত মুয়ীদুর রহমান বাকি বলেন, আমাদের ওপর যারা হামলা করেছে, তাদের অধিকাংশই বিগত দিনে নানা অপরাধে অভিযুক্ত। তারপরও প্রশাসন তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় এভাবে হামলা চালানোর সাহস পেয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, রাতে হামলার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। ঘটনাস্থলে দুই হলের প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা গেছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুগ্রুপে সংঘাত, আহত ৭

আপডেট সময় : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩