ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে গৃহবধূর পরকীয়া দেখে ফেলায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী ঝালকাঠিতে গ্রাম আদালত সেবার সচেতনতায় বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত বাবুগঞ্জে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে ব্র্যাকের হাঁস-মুরগি বিতরণ। বাবুগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠিতে গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ঝালকাঠিতে অসোহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন আনিছুর রহমান তাপু দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন,গুলিসহ ভারতীয় গাঁজা উদ্ধার সুগন্ধা নদীতে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা বাবর। রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের

দর্শনার বারাদী সীমান্তে বিজিবির তাড়া খেয়ে বস্তা ভর্তি ২০ কেজি ভারতীয় রুপার গহনা ফেলে চোরাচালানীর পলায়ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার দর্শনার বারাদী সীমান্তে বিজিবি ১ হাজার ৭১৪ ভরি ওজনের ভারতীয় রুপা উদ্ধার করেছে। এসময় পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, রাতে প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,শনিবার বিকাল ৫ টার দিকে দর্শনার বারাদী সীমান্তে বারাদী বিওপি নিয়মিত টহল পরিচালনা করার সময় টহল কমান্ডার হাবিলদার সোহরাওয়াদর্দী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বারাদী সীমান্তের মেইন পিলার ৮০/৬-আর থেকে আনুমানিক ২শ গজ বাংলাদেশের ভেতরে মাথাভাঙ্গা নদীর বাংলাদেশ অংশে অবস্থান নেয়।এসময় অজ্ঞাত কয়েক ব্যক্তিকে শূন্য লাইন অতিক্রম করে মাথাভাঙ্গা নদীর পাড়ের দিকে আসতে দেখে বিজিবি সশস্ত্র টহল দু’ভাগে বিভক্ত হয়ে চোরাকারবারিদেরকে ধাওয়া করেন। এসময় এক চোরাকারবারির মাথায় থাকা একটি বস্তা ফেলে দৌড়ে ভারতের ভেতরে পালিয়ে যায়।বিজিবি তাদের ধাওয়া শেষে চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তাটি জব্দ করে। পরে বস্তার ভেতর থেকে ১৬টি পলিথিনের প্যাকেটে রাখা ২০ কেজি বা ১৭১৪.৬৭ ভরি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে হাবিলদার সোহরাওয়াদী হোসেন বাদী হয়ে দর্শনা থানায় মামলা এবং উদ্ধার ভারতীয় রুপার গহনা গুলো রাতে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনার বারাদী সীমান্তে বিজিবির তাড়া খেয়ে বস্তা ভর্তি ২০ কেজি ভারতীয় রুপার গহনা ফেলে চোরাচালানীর পলায়ন

আপডেট সময় : ০৫:১৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩