সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৬ টায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা পূর্বপাড়ায় মাক্রোবাস ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে
মটরসাইকেলে থাকা মেহেরপুর সদর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলী শেখের ছেলে নজরুল ইসলাম (৫৮) ও মেহেরপুর সদরের গোভিপুর বুড়িপোতা গ্রামের আনসার আলীর ছেলে সাইদুর রহমান (৩৫) ঘটনাস্থলেই মারা যায়।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নজরুল ইসলাম চুয়াডাঙ্গা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন ও নিহত সাইদুর রহমান চুয়াডাঙ্গা খাদ্য গুদামের সরকারি উপ-খাদ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পথচারী আঃ আলীম জানান, সন্ধ্যায় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এসময় দ্রুতগতি সম্পন্ন মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হলে তা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খাদ্য গুদামের দুই কর্মকর্তা নিহত

আপডেট সময় : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩