সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:২৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৫ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর শহরে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা। উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নাসির উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,মৎস্যজীবী আ.সালাম বাহাদুর,নির্মল প্রমুখ। ###


























