১১ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সৌদি আরবের উপহারের খেজুর নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি, বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যাখ্যা। বাবুগঞ্জ–মুলাদীতে ইউপি ও উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহ্বান এবি পার্টির ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান, প্রস্তুত ইট ধ্বংস, জরিমানা বাবুগঞ্জে ৩২৬ পিস ইয়াবাসহ বিএনপি ওয়ার্ড সভাপতি গ্রেফতার, উদ্ধার নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা বরিশাল আদালতে ভাঙচুর/ বিএনপিপন্থী ৯ আইনজীবীকে হাইকোর্টের ক্ষমা বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা
ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৪

ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৪

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে জমি নিয়ে বিরোধের দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে অন্তঃস্বত্তাসহ ৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গালুয়া দুর্ঘাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো গাছ ব্যবসায়ী আবুল কাসেম হাওলাদার (৪৫), তার স্ত্রী সেলিনা বেগম (৩০) ও তার ৮ মাসের অন্তঃস্বত্তা মেয়ে তানভীন সুলতানা (১৮) এবং আবুল কাসেম হাওলাদারের আপন ছোট ভাই অপরপক্ষের বাদল হাওলাদার (৪০)। আহত আবুল কাসেম ও বাদল ওই এলাকার মৃদ মোক্তার আলী হাওলাদারের ছেলে। রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবুল কাসেম ও তার স্ত্রী সেলিনা বেগমের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের পর আদালতে ছোট ভাই বাদল মামলা করে নিষেধাজ্ঞা জারি করলে ঘরের কাজ বন্ধ রাখা হয়। কাজ না করার পরেও দুপুরে ঘরের কাজ করা হচ্ছে অভিযোগ তুলে অতর্কিতভাবে একে একে ২ জনকে পিটিয়ে জখম করে এবং তাদের অন্তঃস্বত্তা মেয়ে তানভীন সুলতানার পেটে লাখি মেরে আহত করে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আহত বাদল হাওলাদার জানান, পৈত্রিক জমি নিয়ে কয়েক বছর বিরোধ চলার কারনে অনত্র ভাড়া থেকে জমি নিয়ে আদালতে মামলা করেন। আদালত নিষেধাজ্ঞা জারি করলে পুলিশ এসে ঘর নির্মানের কাজ বন্ধ করে দেয়। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেজে নির্মান করলে তা নিষেধ করতে গেলে তাকে মারধর করা হয়। রাজাপুর থানার এসআই মোঃ মামুন হোসেন জানান, উভয় পক্ষের মধ্যে মারামারির মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। এ ঘটনা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019