সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

নিজের হাতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিয়ের পরও প্রেমিককে ভুলতে পারেননি স্ত্রী। ভালোবাসার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তার। এ কথা জানতে পারার পরও চটেননি তার স্বামী। বরং স্ত্রী এবং তার প্রেমিকের পুনর্মিলন করিয়ে দিয়েছেন। স্ত্রীর সঙ্গে ওই প্রেমিকের বিয়েও দিলেন ওই যুবক।

ঘটনাটি ভারতের বিহার রাজ্যের নওয়াদা জেলার। শুক্রবার এ ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। খবর আনন্দবাজারের। বিহারের ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

ভিডিওতে দেখা গেছে, একটি শিবমন্দিরে স্বামীর সামনেই প্রেমিকের সঙ্গে বিয়ে করছেন স্ত্রী। তার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন প্রেমিক। সেই মুহূর্তে কাঁদতে দেখা গেছে ওই নারীকে।

জানা গেছে, সম্প্রতি প্রেমিকের সঙ্গে দেখা করতে গভীর রাতে তার বাড়িতে গিয়েছিলেন ওই নারী। সেই সময় কর্মসূত্রে বাইরে ছিলেন তার স্বামী।

সেদিন ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন তাদের পরিবারের সদস্যরা। তার পর মহিলার প্রেমিককে মারধর করা হয় বলেও অভিযোগ। পরে দুজনকে আটকে রাখা হয়।

গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয় তাদের।পরে বাড়ি ফিরে পুরো ঘটনা জানতে পারেন ওই নারীর স্বামী। তার পরই স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ওই নারীর প্রেমিকও বিবাহিত। তার তিন সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিজের হাতে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

আপডেট সময় : ০৯:৪৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩