সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের নির্বাচন নিয়ে ‘নির্লজ্জ হস্তক্ষেপের’ চেষ্টা চলছে : রাশিয়া
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২০ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স : বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকাণ্ডকে ‘নির্লজ্জ হস্তক্ষেপ’ বলে মন্তব্য করে রাশিয়া বলেছে, এ ধরনের ভূমিকা নব্য উপনিবেশবাদের প্রতিফলন।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটে এসব কথা বলা হয়। টুইটে বলা হয়, ‘বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ইউরোপ এবং আমেরিকার কিছু রাজনীতিবিদের চিঠি প্রকাশের বিষয়টি আমরা লক্ষ করেছি। এটি হচ্ছে নব্য উপনিবেশবাদ এবং একটি স্বাধীন দেশে নির্লজ্জ হস্তক্ষেপের আরেকটি অপপ্রয়াস।’


























