সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ছুটির মধ্যে উপর্যুপরি গুলিবর্ষণে যুক্তরাষ্ট্রে নিহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

স্বাধীনতা দিবসের ছুটির দিন ঘিরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায়, বাল্টিমোরে এবং সবশেষ টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থে পৃথক গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। খবর: রয়টার্স’র।

বছরের পর বছর ধরে আগ্নেয়াস্ত্রভিত্তিক সংঘাত যে যুক্তরাষ্ট্রজুড়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ৪ জুলাইয়ের ছুটিকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাগুলো।

সর্বশেষ সোমবার রাতের ঘটনায় টেক্সাসের ফোর্ট ওর্থে তিনজন নিহত ও আটজন আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় পৃথক ঘটনায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় গুলিবর্ষণে পাঁচজন নিহত হয় এবং দুজন আহত হয়। স্থানীয় পুলিশ জানায়, বুলেটপ্রুফ জ্যাকেট পরা এক ব্যক্তি অজ্ঞাত লোকজনের মাঝে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মাঝে এক শিশু ও এক কিশোর রয়েছে।

এর আগের দিন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে প্রতিবেশীদের এক পার্টিতে এলোপাতাড়ি গুলিবর্ষণে দুজন নিহত ও ২৮ জন আহত হয়। আহতের অর্ধেকই শিশু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছুটির মধ্যে উপর্যুপরি গুলিবর্ষণে যুক্তরাষ্ট্রে নিহত ১০

আপডেট সময় : ০৬:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩