ঝালকাঠিতে গভীররাতে ৮০ বোতল ফেনসিডিল সহ আটক ২
- আপডেট সময় : ০৫:৪৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে গভীর রাতে ৮০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাঠালিয়া থানা পুলিশ।
এ বিষয় জেলা পুলিশ সূত্রে জানাযায়, গতকাল ৩০জুন দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় জেলার ভান্ডারিয়া-কাঠালিয়া সড়কের কাঠালিয়া উপজেলাধীন শৌলজালিয়া ইউনিয়নের বীণাপানি বাজার এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিল সহ দুইজনকে আটক করে কাঠালিয়া থানা পুলিশ। গোপন সূত্রে জানাতে পাওয়া সংবাদের ভিত্তিতে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ও সি ) শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে ভান্ডারিয়া থেকে কাঠালিয়ার দিকে আসা নীল রংয়ের একটি পিকআপ ভ্যান আটক করে তাদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার।
আটককৃতরা হলেন, বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু (৪২), পিতা :মৃত মো: শুকুর আলী, সাং মোহাম্মদপুর, মাগুরা ইউপি, থানা :ঝিকরগাছা, জেলা: যশোর এবং জয়দেব দাস(২৪), পিতা :কালি দাস, সাং সুটিপুর, গোয়ালন্দপুর ইউপি, ঝিকরগাছা, যশোর।


























