সংবাদ শিরোনাম ::
ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

ইমরান খানের বাড়ি তল্লাশি করবে ৪০০ পুলিশ, যাচ্ছে প্রতিনিধিদল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী শহর লাহোরে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ি জামান পার্কে তল্লাশি চালাতে চায় পুলিশ। এজন্য শুক্রবার জুমার নামাজের পর ২টা নাগাদ সেখানে সরকারের পক্ষ থেকে একটি টিম যাওয়ার কথা রয়েছে। পিটিআই নেতারা সম্মত হলে হলে চালানো হবে তল্লাশি। এতে অন্তত ৪০০ পুলিশ অংশ নেওয়ার কথা রয়েছে। সূ্ত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিওটিভি অনলাইন।

পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মোহসিন নাকভির পক্ষ থেকে সরকারের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন লাহোরের কমিশনার মুহাম্মাদ আলী রান্ধাওয়া।

প্রতিনিধিদল যাওয়ার আগে জামান পার্ক অভিমুখের মল রোড ও ধর্মপুরা সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ। জামান পার্ক অভিমুখে যাওয়া সব সড়কই এখন পুলিশের দখলে।

গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর বিভিন্ন সেনানিবাসসহ পাকিস্তানজুড়ে যে বিক্ষোভ-সংঘর্ষ হয়, এসব ঘটনার মামলার ‘পলাতক আসামিরা’ জামান পার্কে থাকলে তাদের গ্রেপ্তার করার নির্দেশও দিয়েছেন পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইমরান খানের বাড়ি তল্লাশি করবে ৪০০ পুলিশ, যাচ্ছে প্রতিনিধিদল

আপডেট সময় : ০৮:৫১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩