সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

প্রেম করায় বাবা-মায়ের হাতে দুই মেয়ে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বাবা-মায়ের হাতে খুন হলেন দুই মেয়ে। নিহতদের বয়স ১৮ এবং ১৬। এই ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের হাজিপুরে। ভিন্ন গোত্রে প্রেম করায় তাদের হত্যা করা হয়েছে বলে জানা গেছে। খবর এনডিটিভির।

পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন নিহতদের মা রিংকু দেবী মরদেহগুলোর পাশেই বসে ছিলেন। তিনি তার দুই মেয়েকে হত্যার কথা স্বীকারও করেছেন। তিনি জানান, ঘুমন্ত অবস্থায় তার দুই মেয়েকে হত্যা করা হয়েছে।

ওই নারীর স্বামী নরেশ বাইথা পালিয়েছেন। তাকে খুঁজছে পুলিশ। রিংকু দেবীকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তার দুই মেয়ের ভিন্ন গোত্রের দুজনের সঙ্গে প্রেম ছিল।

তিনি আরও জানান, প্রেমিকদের সঙ্গে দেখা করার জন্য তার মেয়েরা অনেক সময় বাবা মাকে না জানিয়েই বাসা থেকে বের হয়ে যেত। এসব কারণে ক্ষেপে গিয়েই তিনি এবং তার স্বামী দুই মেয়েকে হত্যা করেছেন।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মেয়েদের বাবা-মা দুজনেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান যে, মেয়েদের বাবা তাদেরকে হত্যা করেছে। কিন্তু তদন্তের পর দেখা যায় স্বামী-স্ত্রী দুজনেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেম করায় বাবা-মায়ের হাতে দুই মেয়ে খুন

আপডেট সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩