সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

স্বামী থাকবে, প্রেমিককেও চাই: দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
দুনিয়ায় কত অদ্ভুত ঘটনাই না ঘটে! বিশেষ করে প্রেম-ভালোবাসা, বিয়ে নিয়ে। খবরের পাতায় উঠে আসে একের পর এক আজব খবর। কখনো বর কনের বোনের মাথায় সিঁদুর পরিয়ে দেন, কখনো বিয়ের আসর থেকে কনে পালিয়ে যান পুরোনো প্রেমিকের সঙ্গে। সম্প্রতি এমন আরেকটি আজব ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

স্বামী থাকা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে বিয়ে করিয়ে দেওয়ার দাবি নিয়ে থানায় হাজির হয়েছেন এক নববধূ। তার স্বামীকেও চাই, প্রেমিককেও চাই! এ কারণে কান্নাকাটি করে লুটিয়ে পড়ছেন পুলিশ সদস্যদের পায়ের কাছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে সেজে থাকা এক তরুণী কেঁদে কেঁদে বলছেন, ‘দুটি বিয়ে করবো, দুটি বিয়ে’। বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েন তিনি।

মূলত ওই তরুণী তার প্রেমিককে বিয়ে করতে চান ঠিকই, কিন্তু স্বামীকে ছাড়তে নারাজ। এই দাবি শুনে পুলিশ সদস্যরা তাকে থানা থেকে বেরিয়ে যেতে বললে বেজায় ক্ষেপে যান। পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু করেন। রাগের মাথায় এক পুলিশ সদস্যের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে আছাড়ও মারেন তিনি।

তরুণীর স্বামী পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে কথা হতো তার।

তিনি বলেন, একসময় সে (স্ত্রী) আমাকে জানায়, প্রেমিককে বিয়ে করতে চায়। একসঙ্গে দু’জনেরই সংসার করতে চায় সে। আমি তাকে বলি, এমনটি সম্ভব নয়। তাই পুলিশের কাছে গিয়ে দাবি জানায় সে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই তরুণী মানসিকভাবে ভারসাম্যহীন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী থাকবে, প্রেমিককেও চাই: দুই বিয়ের দাবিতে থানায় হাজির তরুণী

আপডেট সময় : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩