সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে তীব্র লড়াই চলমান অবস্থাতেই দেশটির বিভিন্ন স্থানজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তরের খারকিভ থেকে শুরু করে দক্ষিণের ওডেসা এবং পশ্চিমের ঝিটোমিরের বিভিন্ন স্থানজুড়ে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, শত্রুরা এ অঞ্চলে প্রায় ১৫ বার হামলা চালিয়েছে। দখলদাররা আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্ত বানিয়েছে। খবর বিবিসি ও এএফপির

তিনি আরো জানান, প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে, খারকিভের বেসরকারি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এদিকে খারকিভ শহরের মেয়র ইগোর তেরেখোভ জানিয়েছেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

ওডেশা অঞ্চলের গভর্নর মাকসিম মার্চনেকো বলেছেন, এ অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে আবাসিক ভবনসমূহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে সৌভাগ্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় : ০৯:৪৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩