সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে।

সর্বশেষ তথ্য তুলে ধরে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, তুরস্কে ভূমিকম্পে এখন পর্যন্ত ৪০ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে প্রতিবেশী দেশ সিরিয়ায় পাঁচ হাজার ৮০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, যা বেশ কয়েকদিন ধরে পরিবর্তিত হয়নি।

বিধ্বংসী এই ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ৮৪ হাজারেরও বেশি ভবন হয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তাদের মতে, অর্ধেক ক্ষতিগ্রস্ত হওয়া ভবনগুলো জরুরিভাবে ধ্বংস করা দরকার।

এদিকে ভূমিকম্পের ১৩ দিনের মাথায় (১০ ফেব্রুয়ারি পর্যন্ত) তুরস্কের হাতায় প্রদেশে তিনজনকে জীবিত উদ্ধার করেছে সংশ্লিষ্টরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, তুর্কি উদ্ধারকারীরা হাতায় প্রদেশের রাজধানী আন্তাকিয়ার কানাটলি অ্যাপার্টমেন্টের ধ্বংসস্তূপ থেকে এক শিশুসহ তিনজনকে জীবিত উদ্ধার করেছে। ১৩ দিন পর উদ্ধার হওয়া তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার উদ্ধার হওয়া তিনজন ২৯৬ ঘণ্টা ধরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। ভুক্তভোগীরা একজন শিশু, একজন নারী ও এক পুরুষ। অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গেল ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।

দেশ দুটিতে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু বাড়িঘর ভেঙে পড়েছে। বহু লোকজন ঘরছাড়া হয়ে সাময়িক আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তুরস্ক অনেক দেশের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েছে। তবে সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে ত্রাণ সাহায্য নিয়ে কিছুটা জটিলতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ালো

আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩