সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত: নরওয়ের সেনাপ্রধান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনে এ পর্যন্ত রাশিয়ার এক লাখ ৮০ হাজার সৈন্য নিহত কিংবা আহত হয়েছে বলে দাবি করেছেন নরওয়ের সেনাপ্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন। এ ছাড়া ইউক্রেনের প্রায় এক লাখ সৈন্য হতাহত এবং ৩০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

রোববার টিভি টু’কে দেওয়া সাক্ষাৎকারে নরওয়ের সেনাপ্রধান এমন দাবি করেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার সীমান্তবর্তী দেশ নরওয়ে ১৯৪৯ সালে ন্যাটোর প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সামরিক জোটের সদস্য।

গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের কর্তৃপক্ষ যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

তবে ‘টিভি টু’কে দেওয়া এক সাক্ষাৎকারে নরওয়ের সেনাপ্রধান জেনারেল এইরিক ক্রিস্টোফারসন বলেন, যুদ্ধে রাশিয়ার প্রায় ১ লাখ ৮০ হাজার সৈন্য নিহত বা আহত হয়েছে।

তবে এই সংখ্যা কীভাবে হিসাব করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি নরওয়ের সেনাপ্রধান।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, যুদ্ধে ইউক্রেনের সম্ভবত এক লাখের বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। এর পাশাপাশি দেশটির প্রায় ৩০ হাজার বেসামরিক লোক মারা গেছে।

এর আগে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেছিলেন, যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সৈন্য নিহত কিংবা আহত হয়েছে। ইউক্রেনের হতাহত সৈন্য সংখ্যাও সম্ভবত একই রকম।

তবে নিরপেক্ষভাবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনে ১ লাখ ৮০ হাজার রুশ সৈন্য হতাহত: নরওয়ের সেনাপ্রধান

আপডেট সময় : ০৯:৫৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩