সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বন্দুকের লাইসেন্স পেলেন মহানবী (সা.)-কে কটূক্তিকারী সেই নূপুর শর্মা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: আবারও বিতর্কে জড়িয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা। গত বছর মহানবী (সা.)কে কটূক্তিকারী সেই নূপুর শর্মা এবার বন্দুক বহনের লাইসেন্স পেয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আত্মরক্ষার জন্য বন্দুকের লাইসেন্স চেয়ে আবেদনের পর বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিল্লি পুলিশ নূপুর শর্মাকে এ লাইসেন্স দিয়েছে।

উল্লেখ্য, গত বছর ২৬ মে টেলিভিশন অনুষ্ঠানে মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নূপুর। এ ঘটনার পরপরই শুরু হয় তোলপাড়। ভারতের পাশাপাশি সমালোচনা ঝড় ওঠে আন্তর্জাতিক মহলেও। নূপুর শর্মাকে দল থেকে বহিষ্কারও করে বিজেপি।

বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ইসলাম ধর্ম নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে ‘দেশে আগুন লাগানোর’ জন্য গত বছরের জুলাই মাসে নূপুর শর্মাকে ক্ষমা চাইতে বলেন আদালত।

এদিকে আদালতের পর্যবেক্ষণের পর থেকে জীবননাশের হুমকি পাওয়ার দাবি করেন নূপুর। এজন্য পুলিশি নিরাপত্তাসহ বন্দুকের লাইসেন্স চেয়েছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশ বৃহস্পতিবার তাকে বন্দুক বহনের লাইসেন্স দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্দুকের লাইসেন্স পেলেন মহানবী (সা.)-কে কটূক্তিকারী সেই নূপুর শর্মা

আপডেট সময় : ০৪:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩