সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মিয়ানমারের জান্তা সরকার নিয়ন্ত্রিত সেদেশের একটি আদালত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও সাত বছরের কারাদণ্ড দিয়েছে।

আদালত বলেছে, দুর্নীতির পাঁচটি অভিযোগ প্রমাণ হওয়ায় কারাবন্দি সু চিকে এই দণ্ড দেওয়া হয়েছে।খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের সেশন চলে খুবই গোপনে।যেখানে সু চিকে হাজির করা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী।তখন সু চিসহ তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হয়।

আজ সু চির বিরুদ্ধে করা মামলার শেষ রায়ের জন্য দিন ধার্য ছিল। সেই অনুযায়ী এজলাসে কারাবন্দি নেত্রীর সাত বছরের কারাদণ্ড দেন মিয়ানমারের আদালত।

এর আগে কয়েকটি মামলার রয়ে মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয় মিয়ানমারের এই নারী নেত্রীকে। তবে এবার সর্বশেষ রায়ে আরও সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো তাকে।

সু চিকে কারাদণ্ড দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি দেশটির সামরিক সরকারের মুখপাত্র।

মূলত মিয়ানমারের ডি ফ্যাক্টো বা প্রকৃত নেতা থাকাকালীন হেলিকপ্টার ইজারা এবং এর ব্যবহার সংক্রান্ত অপরাধের জন্য সু চিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

মিয়ানমারে গণতন্ত্রের জন্য কয়েক দশকের দীর্ঘ প্রচারণার জন্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি তার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় সামরিক সরকারের অধীনে বন্দি অবস্থায় কাটিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সু চির আরও ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২