সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রে তুষারঝড় : মৃতের সংখ্যা বেড়ে ৬৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ যুক্তরাষ্ট্রজুড়ে বইছে তীব্র শীতকালীন তুষারঝড়। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে রাস্তা-ঘাট বন্ধ হওয়ার পাশাপাশি উদ্ধার কর্যক্রমও ব্যহত হচ্ছে। বুধবার (২৮ ডিসেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এবারের তুষারপাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিউইয়র্কের বাফেলো শহর। সেখানে নতুন করে আরও সাত জনের মৃতের খবর নিশ্চিত করা হয়েছে।

শহরের মেয়র বাইরন ব্রাউন বলেন, গত পঞ্চাশ বছরে এমন খারাপ পরিস্থিতি দেখা যায়নি।

গতকাল (২৭ ডিসেম্বর) সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কের এরি কাউন্টিতেই মারা গেছেন অন্তত ২৭ জন। এই কাউন্টিতে বাফেলোও শহর অন্তর্ভুক্ত।

পশ্চিম নিউইয়র্কের কয়েকটি এলাকায় ৪৩ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। এতে সড়কে বহু যানবাহন আটকা পড়েছে। বড়দিনের ছুটির মধ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজারো বাসিন্দা।

এরি কাউন্টির নির্বাহী মার্ক পোলানকারজ সংবাদ সম্মেলনে বলেন, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তুষারঝড়ের কারণে। ফলে এখনো স্বাভাবিক হয়নি দেশটির বিমান চলাচল। অসংখ্য ফ্লাইট বাতিল হওয়ায় পরিবারের সঙ্গে বড়দিন উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেকেই।

পোলানকারজ বলেন, ১৯৭৭ সালের তুষারপাতের চেয়ে পরিস্থিতি অনেক খারাপ।

বাফেলো ছাড়াও ভেরমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতে ঝড়- ঠাণ্ডায় মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

তুষার ঝড়ের তীব্র প্রভাব পড়েছে পাশের দেশ কানাডাতেও। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য লাগোয়া কানাডার বিভিন্ন অংশেও হয়েছে ভারি তুষারপাত। ঝড়ের কারণে কানাডার কিউবেক ও ওন্টারিও প্রদেশের জনজীবনও স্থবির হয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে তুষারঝড় : মৃতের সংখ্যা বেড়ে ৬৫

আপডেট সময় : ০৯:৫৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২