সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ ১০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : যুক্তরাষ্ট্রে শীতকালীন শক্তিশালী তুষার ঝড় আঘাত হেনেছে। এতে দেশটিতে বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে কেবল শুক্রবারই (২৩ ডিসেম্বর) বাতিল করা হয়েছে ২১০০টিরও বেশি ফ্লাইট।

দেশটিতে বড়দিন উপলক্ষে ছুটির মৌসুম শুরুর সময় ফ্লাইট বাতিলের এ ঘটনা ঘটল। প্রতি বছর এ সময় আকাশপথে যাতায়াত বেড়ে যায়।

রেলপথে যাত্রীসেবা দেওয়া সংস্থা অ্যামট্র্যাক ক্রিসমাসের মধ্যে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে হাজার হাজার মানুষের ছুটির ভ্রমণ ব্যাহত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবারের নির্ধারিত আরো ২ হাজার ১২০টি ফ্লাইটও ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

অন্যদিকে রেলপথ যাত্রী সেবা দেওয়া অ্যামট্র্যাক ক্রিসমাসের আগে-পরে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে করে যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষের ছুটির মধ্যে ভ্রমণ ব্যাহত হয়েছে।

রয়টার্স বলছে, ফ্লাইট বাতিলের পাশাপাশি হাজার হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিতও হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

যার মধ্যে এক-তৃতীয়াংশই আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সের।

এছাড়া সাউথওয়েস্ট এয়ারলাইন্স বৃহস্পতিবার ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে যা সংস্থাটির সকল নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ এবং এয়ারলাইন্স এরই মধ্যে শুক্রবারের জন্য নির্ধারিত আরো ৫৫০টি ফ্লাইটও বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে।

এতে করে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে।— রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল

আপডেট সময় : ০৯:০০:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২