সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আজ থেকে আন্দোলন শুরু হলো : ইশরাক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিএনপি কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আজকে থেকে আন্দোলন শুরু হলো। তারেক রহমানের নেতৃত্বে আমরা ঢাকার বুকে কোটি মানুষের সমাবেশ করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতার মসনদ থেকে নামাবো, বিচারের কাঠগড়ায় দাঁড় করাব এবং প্রতিটি অন্যায়ের বিচার করে কারাগারে পাঠাব।
আজ শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, বাংলাদেশের পুলিশ বাহিনী আর পুলিশের পোশাক পরার অধিকার রাখে না। আপনারা জনগণের টাকা কেনা অস্ত্র, পোশাক রেখে মুজিব কোর্ট পরে রাস্তায় আসেন। দেখেন, আমরা জিয়ার সৈনিকরা আপনাদের উচিত জবাব দিতে পারি কিনা।

ইশরাক বলেন, বিজয়ের মাস ডিসেম্বর। এই বিজয়ের মাসে এই খুনি, অবৈধ, ফ্যাসিস্ট সরকারের রক্ষীবাহিনী আমাদের পার্টি অফিসের সামনে ন্যক্কারজনকভাবে সাধারণ জনতার বুকে গুলি চালিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আজ সারা দেশের, সারা পৃথিবীর মানুষ দিন গুনছে কীভাবে এই ভয়াবহ, খুনি, বর্বর সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে গতকাল শুক্রবার গণসমাবেশ আয়োজনের পুলিশি অনুমতি পাওয়ার পরই ভেন্যুতে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার বিকেল থেকেই দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গোলাপবাগ মাঠে জড়ো হতে থাকেন।

রাত যত হয়, মাঠে বিএনপি নেতাকর্মীদের আনাগোনাও বাড়ে তাল মিলিয়ে। ওই সময় মাঠের ভেতর ও সড়কে খণ্ড খণ্ড হয়ে মিছিল করতে থাকেন নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীর ভিড়ে মাঠের পাশের সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ থেকে আন্দোলন শুরু হলো : ইশরাক

আপডেট সময় : ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২