সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

এক ব্যক্তিকে হত্যা, ৪৯ জনের ফাঁসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক: আলজিরিয়ায় জামেল বেন ইসমাইল নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে এক ব্যক্তিকে পিটিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ২০২১ সালে আলজিরিয়ায় এক ভয়াবহ দাবানল হয়। জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগে সন্দেহভাজন ওই ব্যক্তিকে জীবন্ত পুড়িয়ে মারা হয়।

পরে জানা যায়, নিহত ওই ব্যক্তি আগুন ছড়িয়ে দিতে নয়, বরং দাবানল মোকাবিলায় অন্যদের সহায়তা করতে ঘটনাস্থলে গিয়েছিলেন।

দাবানল ছড়িয়ে পড়ার পর একটি টুইট করেছিলেন নিহত ইসমাইল। সেখানে দাবানল মোকাবিলায় সহায়তা করতে ঘটনাস্থলে যাওয়ার বার্তা দেন তিনি।

রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত ওই অঞ্চলটিই ছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা। তবে কাবিলি অঞ্চল থেকে নিজের এলাকায় ফিরে আসার পরপরই স্থানীয়রা জামেলকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে।

সেসময় স্থানীয় দাবি করেন, জামেল নিজেই জঙ্গলে আগুন লাগিয়েছেন। এরপর গত বছরের ১১ আগস্ট গ্রাফিক ফুটেজ প্রচারিত হতে শুরু করে।

সেখানে দেখা যায়, বেন ইসমাইলকে আক্রমণ করা হয়েছে। তারপরেই অভিযুক্তদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে আদালত।

দেশটিতে ১৯৯৩ সাল থেকে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও পরে এর ওপর স্থগিতাদেশ দেওয়া হয়। তাই ধারণা করা হচ্ছে এই সাজা কমিয়ে যাবজ্জীবন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ব্যক্তিকে হত্যা, ৪৯ জনের ফাঁসি

আপডেট সময় : ১০:০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২