সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

নিজের পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিলেন যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নিজের পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিলেন এক যুবক। আজ বুধবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁয় এ ঘটনা ঘটে। শ্যামল মুন্ডা নামের ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, গত ৬ মাস ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন বনগাঁর পাল্লা আদিবাসী পাড়ার শ্যামল। মানসিক ভারসাম্যহীনতার জেরেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান করছে তার পরিবার।

শ্যামল মুন্ডার ভাই নির্মল মুন্ডা জানিয়েছেন, বুধবার সকালে তিনি দেখতে পান শৌচাগারে রক্ত পড়ে রয়েছে। যা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তিনি তার মায়ের কাছে জানতে চান, শৌচাগারে রক্ত কেন? সেই সময়ই তাদের আশঙ্কা হতে থাকে, শ্যামল কোনো অঘটন ঘটিয়েছেন কিনা।

সেই আশঙ্কাই সত্যি হয়। শ্যামলকে জিজ্ঞাসা করলে তিনি জানিয়ে দেন, নিজের পুরুষাঙ্গ কেটে ফেলে দিয়েছেন জঙ্গলে।

পরিবারের সবার ধারণা, শ্যামল বঁটি দিয়েই ওই ‘কাণ্ড’ করেছেন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের পুরুষাঙ্গ কেটে জঙ্গলে ফেলে দিলেন যুবক

আপডেট সময় : ০৬:০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২