সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালের সমাবেশেও খালেদা জিয়ার চেয়ার ফাঁকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশালের গণসমাবেশ মঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফাঁকা চেয়ার রাখা হয়েছে। মঞ্চের ঠিক মাঝখানে সাদা তোয়ালে দিয়ে আবৃত একটি ফাঁকা চেয়ার দেখা যায়। চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহের গণসমাবেশেও এমনটা করা হয়েছিল।

বঙ্গবন্ধু উদ‌্যানে সমাবেশ মঞ্চ প্রস্তুত সম্পন্ন হয়েছে। ব‌রিশাল বিএন‌পির বিভাগীয় সমাবেশের মঞ্চ প্রস্তুত ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবুল হোসেন লিম‌ন বলেন, ৫০ ফুট দৈর্ঘ‌্য ও ২৫ ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে। সম‌াবেশস্থলসহ আশেপাশে ১২০‌টি মাইক লাগানো হয়েছে।

বরিশাল অঞ্চলে শুক্রবার থেকেই বন্ধ হয়ে গেছে গণপরিবহন। তবে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন বুধবার থেকেই। শুক্রবার যারা এসেছেন, তাদের মধ্যে কেউ সাইকেলে, কেউ মোটরসাইকেলে, কেউ আবার হেঁটেও এসেছেন। দলে দলে ভাগ হয়ে বিএনপি নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর রাখছেন বঙ্গবন্ধু উদ্যান।

এদিকে সমাবেশের এক‌দিন আগেই রাতে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন বিএন‌পির হাজার হাজার নেতাকর্মী। সমাবেশস্থলেই রা‌ত্রিযাপন করেন বিভাগের ৬ জেলা ও উপজেলা থে‌কে আসা নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

জ্বালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ গণসমাবেশ ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের সমাবেশেও খালেদা জিয়ার চেয়ার ফাঁকা

আপডেট সময় : ০৫:১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২