সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিয়ের পর ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামী-ভাসুরসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঘটনাটি ভারতের ছত্তিসগড়ের। সেখানে এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে জোর করে বিয়ে দিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে এক নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকা ও টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, ভুক্তভোগী ১৬ বছরের ওই কিশোরী আর্থিকভাবে পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এক বন্ধুর সঙ্গে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করে। পরে বন্ধুর সঙ্গে বিলাসপুরে এক নারীর বাড়িতে যায় কিশোরী। এ সময় ওই নারীর সঙ্গে দেখা করেন মথুরার দুই যুবক। তাদের ভাইয়ের জন্য পাত্রীর সন্ধানে ছিলেন যুবকরা।

প্রতিবেদনে বলা হয়, কিশোরীকে ভ্রাতৃবধূ হিসাবে পছন্দ হয় যুবকদের। কিছু কাজ দেয়া হবে বলে কিশোরীকে প্রতিশ্রুতি দেন তারা। কিন্তু এ ব্যাপারে নিজের মতামত জানাতে পারেনি কিশোরী।

তাকে ঘুমের ওষুধ খাইয়ে বিলাসপুরে গোপনে জোর করে বিয়ে দেয়া হয়। জাঞ্জগীর চম্পার পুলিশ সুপার বিজয় অগ্রবাল জানিয়েছেন, কিশোরীকে নিয়মিত ঘুমের ওষুধ খাওয়ানো হতো। তারপর তাকে উত্তরপ্রদেশের মথুরায় নিয়ে যাওয়া হয়। সেখানে যুবকদের পরিবারে আবারও বিয়ের অনুষ্ঠান হয়। তারপর স্বামী ও ভাসুর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছে ওই কিশোরী।

শ্বশুরবাড়ির খপ্পর থেকে একদিন কোনোভাবে বেরিয়ে আসে ওই কিশোরী। পরে ‘চাইল্ড লাইনে’ যোগাযোগ করে সে। তারপরই তাকে উদ্ধার করে মথুরা থেকে ছত্তিসগড়ে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কিশোরীর স্বামী-সহ তিন যুবক এবং এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের পর ঘুমের ওষুধ খাইয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, স্বামী-ভাসুরসহ গ্রেফতার ৪

আপডেট সময় : ০২:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২