সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

কুড়াল দিয়ে ছেলের হাত কাটলেন, কাটা হাত নিয়ে থানায় বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মোটরসাইকেলের চাবি নিয়ে ঝামেলার এক পর্যায়ে ছেলের হাত কেটে নেন এক পাষণ্ড বাবা। সেই কাটা হাত নিয়ে থানায় হাজির হন বাবা। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাঁচানো যায়নি ছেলেকে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের দামোর বোবাই গ্রামে।

দেশটির স্থানীয় পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মৃত ছেলের নাম সন্তোষ পটেল (২১)। অভিযুক্ত বাবা মোতি পটেল। কাজে যাওয়ার জন্য সন্তোষের কাছে মোটরসাইকেলের চাবি চেয়েছিলেন মোতি এবং তাঁর বড় ছেলে রামকিসান। কিন্তু তাঁদের মোটরসাইকেলের চাবি দিতে অস্বীকার করেন সন্তোষ। এ নিয়ে তিন জনের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপরই সন্তোষকে আক্রমণ করেন মোতি এবং রামকিসান।

খবরে জানা যায়, সন্তোষের যে হাতে বাইকের চাবি ছিল সেই হাত একটি কাঠের উপর জোর করে ঠেসে ধরেন মোতি। তারপর কুড়াল দিয়ে হাত কেটে ফেলেন। এরপর ছেলের সেই কাটা হাত নিয়ে সোজা জারাত থানায় হাজির হন এবং সমস্ত ঘটনা খুলে বলেন।

এই খবর শুনেই পুলিশের একটি দল বোবাই গ্রামে মোতির বাড়িতে যায়। সেখান থেকে সন্তোষকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান থেকে তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার করতে হবে। কিন্তু সেখানে অত্যাধুনিক অস্ত্রোপচারের ব্যবস্থা নেই। তাই তাকে জবলপুরে নিয়ে যেতে বলা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে পথেই মৃত্যু হয় সন্তোষের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়াল দিয়ে ছেলের হাত কাটলেন, কাটা হাত নিয়ে থানায় বাবা

আপডেট সময় : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২