সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেলেন শিক্ষার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : পরীক্ষা হয়েছিল ১০০ নম্বরের। কিন্তু রেজাল্ট শিট দেখে তো শিক্ষার্থীর চক্ষু চড়াকগাছ! ১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেয়েছেন তিনি। ভারতের বিহারে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের দারভাঙ্গা জেলার সরকারি ললিত নারায়ণ মিথিলা বিশ্ববিদ্যালয়ের (এলএনএমইউ) একজন স্নাতকের শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞানের পার্ট-টু পরীক্ষার একটি কোর্সে ১০০ নম্বরে ১৫১ পান।

ওই শিক্ষার্থী বলেন, আমি রেজাল্ট দেখে সত্যিই খুব অবাক হয়েছি। যদিও এটা অস্থায়ী মার্কশিট ছিল। তার পরও ফল প্রকাশের আগে কর্তৃপক্ষের যাচাই করা উচিত ছিল। এদিকে, একই শিক্ষাপ্রতিষ্ঠানটির আরেক শিক্ষার্থী অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছেন। তার পরও তাকে পরের গ্রেডে উন্নীত করে দেওয়া হয়েছে।

ওই শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, আমার ফলের ক্ষেত্রে টাইপিং ত্রুটি ছিল। পরে সংশোধিত মার্কশিট দিয়েছে। ওই দুই মার্কশিটেই টাইপিংয়ে ত্রুটি ছিল উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুস্তাক আহমেদ বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ত্রুটি সংশোধন করে দুই শিক্ষার্থীকেই নতুন করে মার্কশিট দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০০ নম্বরের পরীক্ষায় ১৫১ পেলেন শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২