সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাশিয়ার এস-৪০০ ক্রয় ভারতের ওপর নিষেধাজ্ঞা না দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনায় ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা যাতে না দেওয়া হয় সেই লক্ষ্যে আইনে সংশোধনী আনতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে কণ্ঠভোটে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবারের প্রতিবেদনে এ খবর জানায় এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স অথোরাইজেশন অ্যাক্টের (এনডিএএ) ফ্লোর বিবেচনার সময় একটি এন-ব্লক (একটি একক হিসেবে সব একসঙ্গে) সংশোধনীর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আইনের সংশোধনী প্রস্তাবটি পাস হয়েছে।

সংশোধনী প্রস্তাবটি উপস্থাপন করেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান কংগ্রেসম্যান রো খান্না। প্রস্তাবে চীনের মতো আগ্রাসী দেশগুলোকে মোকাবিলায় বাইডেন প্রশাসনের প্রতি ভারতের বিরুদ্ধে কাউন্টার আমেরিকা অ্যাডভার্সারিস থ্রু স্যাংকশনস অ্যাক্টের আওতায় দেওয়া নিষেধাজ্ঞা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সঙ্গে ৫০০ কোটি ডলারে একটি প্রতিরক্ষা চুক্তি করে ভারত। চুক্তির আওতায় নয়াদিল্লিকে পাঁচটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে মস্কো।

এর আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনায় যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তুরুস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আশঙ্কা ছিল ভারতের বিরুদ্ধেও একই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ওয়াশিংটন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ার এস-৪০০ ক্রয় ভারতের ওপর নিষেধাজ্ঞা না দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাস

আপডেট সময় : ০১:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২