সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের উল্লাস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে অবস্থিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শুরুর আগেই প্রেসিডেন্ট বাসভবন ছেড়ে পালিয়েছেন। তবে কীভাবে তিনি পালিয়েছেন তার বর্ণনা এখনও মেলেনি কোন গণমাধ্যমে। এদিকে প্রেসিডেন্টের বাসভবনের সুইমিং পুলে গোসল করে আনন্দে মেতে উঠেছেন বিক্ষোভকারীরা। তাদের আনন্দের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর বিবিসির।

এনডিটিভির প্রতিবেদন বলছে, প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সেনারা গোতাবায়া রাজাপক্ষেকে নিরাপদে সরিয়ে নিয়েছেন। বিক্ষুব্ধ ব্যক্তিদের মোকাবিলায় তারা খোলা আকাশে গুলি ছোড়েন।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে মারাত্মক আর্থিক সংকট পার করছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বলে আর কিছু নেই।

বর্তমান এই দুরাবস্থার জন্য দেশটির অধিকাংশ মানুষ প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও তার পরিবারের সদস্যদের দায়ী করছেন। গত মার্চ থেকেই তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে রাজধানী কলম্বোসহ বিভিন্ন শহরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের উল্লাস

আপডেট সময় : ১১:০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২