সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনে ১৭ লাখ মানুষ লকডাউনে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস প্রতিরোধে চীনের আনহুই প্রদেশে ১৭ লাখ মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

সোমবার (৪ জুলাই) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে জানা যায়, গত সপ্তাহ থেকে আনহুই প্রদেশে সংক্রমণ বাড়তে শুরু করে। এরপরেই ওই প্রদেশের দুই কাউন্টি সিজিয়ান এবং লিংবিতে লকডাউন ঘোষণা করা হয়। সেখানকার ১৭ লাখের বেশি মানুষ শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পেয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, সোমবার (৪ জুলাই) ২৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনের মধ্যে করোনা সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি।

প্রাদেশিক গভর্নর ওয়াং কিংশিয়ান প্রতিটা সময় কাজে লাগিয়ে দ্রুত স্ক্রিনিং কার্যকর করার পাশাপাশি কোয়ারেন্টাইন এবং কেস শনাক্ত করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৪ জুলাই) প্রতিবেশী জিয়াংসু প্রদেশের চার শহরে নতুন করে ৫৬ কেস শনাক্ত হয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। তবে বিশ্বের অন্যান্য বৃহৎ জনসংখ্যার দেশগুলোর তুলনায় চীনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশ কম। দেশটির সরকারি হিসেবে প্রায় ৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আক্রান্তের মোট সংখ্যা প্রায় ৯ লাখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনে ১৭ লাখ মানুষ লকডাউনে

আপডেট সময় : ০৮:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২