সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাইডেনের ক্ষমতা সীমিত করলো মার্কিন সুপ্রিম কোর্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ গ্রিনহাউজ গ্যাসের নির্গমন হ্রাস করতে কিছু ক্ষমতা হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এতে প্রেসিডেন্ট বাইডেনের জলবায়ু পরিকল্পনায়ও বড় ধাক্কা লেগেছে।

যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে কার্বন নিঃসরণ কমাতে স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত একটি যুগান্তকারী রায় দেয়।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এ ঐতিহাসিক রুলের কারণে প্রেসিডেন্ট নিজেও কিছুটা ক্ষমতা হারিয়েছেন বলে মনে করা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ) গ্রিনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের ক্ষেত্রে কিছুটা ক্ষমতা হারিয়েছে। এ বিষয়টি নিয়ে মার্কিন সুপ্রিম কোর্ট একটি রুল জারি করেছেন। এর খড়্গ পড়েছে বাইডেনের প্রশাসনেও।

জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার ক্ষেত্রে এ রুলকে বড় আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

এদিকে, সুপ্রিম কোর্টের জারি করা রুল ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন বলেন, এ সিদ্ধান্তের কারণে জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগে কোনো আঁচড় পড়বে না।

বিবিসির খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে নির্গমন কমানোর এখতিয়ার ইপিএ’র নেই উল্লেখ করে একটি মামলা দায়ের করেছিল ওয়েস্ট ভার্জিনিয়া।

রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য ও বৃহত্তম মার্কিন কয়লা কোম্পানির হয়ে মামলাটি দায়ের হয়। সেটির ব্যাপারেই এ রুল দিলেন সুপ্রিম কোর্ট।

বিদ্যুৎ খাত নিয়ে শঙ্কায় থাকা ১৯টি অঙ্গরাজ্যের কর্তাব্যক্তিরা মনে করছিলেন, তাদের কয়লা ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হবে। এটি হলে ব্যাপক আর্থিক ব্যয়ের সম্ভাবনা ছিল।

রুলের আগে বিচারক প্যানেলের মধ্যে ৬ জন রক্ষণশীল ও জীবাশ্ম জ্বালানি কোম্পানির পক্ষে রায় দেন। বিপক্ষে মত দেন তিন বিচারক। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা থাকায় রায় রক্ষণশীল ও জীবাশ্ম জ্বালানি কোম্পানির পক্ষে যায়।

সুপ্রিম কোর্ট অবশ্য ভবিষ্যতে এমন বিধিনিষেধ জারি থেকে ইপিএকে বাধা দেয়নি। কিন্তু এ বিষয়ে কংগ্রেসকে স্পষ্টভাবে ক্ষমতা দেওয়ার কথা বলেছেন।

এর আগে ইপিএ’র কার্বন নিয়ন্ত্রণ কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাইডেনের ক্ষমতা সীমিত করলো মার্কিন সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২