সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

রাশিয়াকে সমর্থন, যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের ৫ কোম্পানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাশিয়াকে সমর্থন করায় চীনের পাঁচটি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই পাঁচ চীনা কোম্পানির বিরুদ্ধে রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা শিল্প ঘাঁটিকে সমর্থনের অভিযোগ এনেছে জো বাইডেন প্রশাসন। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ দাবি করেছে যে, কালো তালিকায় অন্তর্ভুক্ত করা ওই পাঁচ চীনা কোম্পানি রাশিয়াকে বিভিন্ন জিনিস সরবরাহ করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তার আগেই এসব কোম্পানি রাশিয়াকে বিভিন্ন জিনিসপত্র সরবরাহ করেছে, যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এমনকি তারা এখনও নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বিভিন্ন জিনিস সরবরাহ করেই যাচ্ছে।

এছাড়া রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিথুনিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, উজবেকিস্তান এবং ভিয়েতনামের আরও ৩১ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ মোট ৩৬টি কোম্পানিকে নতুন করে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রাখা হয়েছে।

একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী এবং কন্যাসহ ২৫ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ রাজনৈতিক ও জনসাধারণের বিরুদ্ধে ক্রমাগত বিস্তৃত মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ার জবাব হিসেবে ২৫ মার্কিন নাগরিককে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ব্রিটেনসহ বেশ কিছু দেশ রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দেশটির ওপর এর আগেও একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মস্কোও থেমে নেই। তারাও পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশের ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়াকে সমর্থন, যুক্তরাষ্ট্রের কালো তালিকায় চীনের ৫ কোম্পানি

আপডেট সময় : ০৮:২০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২