সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ঠিক যেন সিনেমার কাহিনী! ১২ বছর সংসার করেও মন পাননি স্বামী। তাকে উপেক্ষা করে পরকীয়ায় মজেছিলেন স্ত্রী।

তাই সংসার জীবনের ইতি টেনে স্ত্রীর সঙ্গে সেই প্রেমিকের বিয়ের ব্যবস্থা করলেন স্বামী নিজেই। সম্প্রতি চমকপ্রদ এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, ২০০৯ সালে আলিপুরদুয়ারের ফালাকাটার বিয়ে হয় ওই যুগলের। প্রথম কয়েক বছর ভালোই ছিল। সমস্যার শুরু স্ত্রীর জীবনে দ্বিতীয় পুরুষ আসার পর থেকে।

সংসারে দূরত্ব বাড়তে থাকে। শাঁখা–সিঁদুর পরা বন্ধ করে দিয়েছিলেন স্ত্রী। বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন মোবাইল ফোনে। এসব কিছুই ধরা পড়ে স্বামীর নজরে। কিন্তু মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করে বসেননি তিনি।

প্রথমে নিজ থেকেই বিয়েবিচ্ছেদ করেন সেই যুবক। এরপর সাবেক স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ের আয়োজনও করেন তিনি।

জানা যায়, কোচবিহারের তুফানগঞ্জ শহরের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই তরুণীর। গত সোমবার (২০ জুন) প্রথমপক্ষের স্বামী দাঁড়িয়ে থেকে তার সাবেক স্ত্রীর ও প্রেমিকের চার–হাত এক করে দিয়েছেন। রেজিস্ট্রির মাধ্যমে নতুন জীবন শুরু করেছেন তারা। আর বুকে পাথর রেখে বিদায় জানিয়েছেন আগের স্বামী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

আপডেট সময় : ০৫:১৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২