সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ সারাদেশের ন্যায় বরিশালেও নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরের শহীদ সোহেল চত্বরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

এ উপলক্ষে সকাল ১০টায় নগরীর সদর রোডের শহীদ সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দেয় জেলা আওয়ামী লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ।

পরে সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে নগর পরিষদ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, মহানগর আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, গাজী নঈমুল হোসেন লিটু, সাইদুর রহমান রিন্টু, ইঞ্জিনিয়ার হেমায়েত উদ্দিন খান, জেবুন্নেসা আফরোজ। যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহুমদ বাবু, অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব।

এরপর যথাক্রমে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে। এর আগে সকাল ৬টায় দলীয় কার্যালয়ের সামনে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলন করেন তারা।

এদিকে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে পুলিশ মোতায়েন ছিল সেখানে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০৯:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২