সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নবজাতকের মাথা কেটে মায়ের পেটেই রেখে দিলেন স্বাস্থ্যকর্মীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক: নবজাতকের মাথা কেটে মায়ের পেটেই রেখে দিয়েছিলেন পাকিস্তানের এক হাসপাতালের কর্মীরা। এ ঘটনায় ভুক্তভোগী ৩২ বছর বয়সী নারীর জীবন ঝুঁকির মুখে পড়ে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

ইয়ন নিউজের প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা সামনে আসার পর তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তে একটি মেডিকেল তদন্ত বোর্ড গঠন করেছে সিন্ধু সরকার।

জামশোর লিয়াকত ইউনিভার্সিটি অব মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস (এলইউএমএইচএস) এর গাইনোকোলজি ইউনিটের প্রধান অধ্যাপক রাহিল সিকান্দার বলেন, থারপারকার জেলার একটি দূরবর্তী গ্রামের বাসিন্দা ওই নারী।

প্রথমে তিনি স্থানীয় একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন কিন্তু কোনো নারী গাইনোকোলজিস্ট পাননি। এরপরই আরএইচসি’র অনভিজ্ঞ কর্মীদের কারণে প্রচণ্ড মানসিক আঘাত পান ওই নারী।

তিনি বলেন, আরএইচসি’র কর্মীরা মায়ের গর্ভে নবজাত শিশুর মাথা কেটে ফেলে। পরস্থিতির অবনতি ঘটলে তাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু সেখানেও তার চিকিৎসার জন্য কোনো ব্যবস্থা ছিল না। অবশেষে তার পরিবার তাকে এলইউএমএইচএস-এ নিয়ে আসে। সেখানেই নবজাতকের শরীরের বাকি অংশ মায়ের গর্ভ থেকে বের করা হয় এবং তার জীবন বাঁচানো হয় বলে জানান অধ্যাপক রাহিল।

তিনি বলেন, শিশুর মাথা ভেতরে আটকে গিয়েছিল একইসাথে মায়ের জরায়ু ফেটে গিয়েছিল। পরে জীবন বাঁচাতে অস্ত্রোপাচার করে ওই নারীর পেট খুলে মাথাটি বের করতে হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবজাতকের মাথা কেটে মায়ের পেটেই রেখে দিলেন স্বাস্থ্যকর্মীরা

আপডেট সময় : ১২:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২