সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

পাকিস্তানে রেকর্ড বৃদ্ধি পেট্রলের দাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ ১০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পাকিস্তানে রেকর্ড বৃদ্ধি পেট্রলের দাম। প্রতিলিটার পেট্রলের দাম ২৪.০৩ রুপি বাড়িয়ে ২৩৩.৮৯ রুপি করা হয়েছে। বুধবার (১৫ জুন) পাকিস্থানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল এই মূল্যবৃদ্ধির ঘোষণা করেন।

মন্ত্রী জানান, পেট্রলে ভর্তুকি হ্রাস করতে এই রেকর্ড দাম বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুন) থেকে পাকিস্তানে লিটারপ্রতি পেট্রল ২৩৩.৮৯ রুপি, ডিজেল ২৬৩.৩১ রুপি, কেরোসিন ২১১.৪৩ রুপি, হালকা ডিজেল ২০৭.৪৭ রুপিতে ক্রয় করতে হবে।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগের সরকার দাম না বাড়ানোর কারণে দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটেছিল। তিনি বলেন, ইমরান খান ভর্তুকি দিয়ে পরিকল্পিতভাবে পেট্রলের দাম হ্রাস করেছিলেন। বর্তমান সরকার ওসব সিদ্ধান্তের জ্বালা পোহাচ্ছে। বর্তমানে পাকিস্তান সরকার প্রতিলিটার পেট্রলে ২৪.০৩ রুপি, ডিজেলে ৫৯.১৬ রুপি, কেরোসিন তেলে ৩৯.৪৯ রুপি লোকসান দিচ্ছে।তিনি বলেন, মে মাসে এই ক্ষতির পরিমাণ ১২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যা বেসামরিক সরকার পরিচালনার ব্যয়ের চেয়েও বেশি। উল্লেখ্য, বেসামরিক প্রশাসনের পরিচালনাগত ব্যয় ৪০ মিলিয়ন রুপি।

এদিকে পেট্রলের দাম বৃদ্ধিকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তারাএই মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ করবে বলে ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাকিস্তানে রেকর্ড বৃদ্ধি পেট্রলের দাম

আপডেট সময় : ০৯:৪৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২