সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, নিহত আরও ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বিক্ষোভে ফুঁসছে তারা। এদিকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দুইজন বেড়ে সাত হয়েছে।

নিহতদের মধ্যে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যও রয়েছেন। এছাড়া এতে ১৯০ এর বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির।

এর আগে আজ মঙ্গলবার গণবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসেকে সরকারি বাসভবন ছাড়তে হয়েছে সেনা পাহারায়। তার আগে হাজারো বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তারা রাজধানীর ‘টেম্পল ট্রিজ’ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন।

এর আগে চরম আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে উত্তাল গণবিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন। সোমবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র পাঠালে তিনি তা গ্রহণ করেন।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী মাহিন্দার ছোট ভাই। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বড় আর্থিক সংকটে থাকা শ্রীলঙ্কার বিরোধী দলগুলো এই দুর্দশার জন্য তাদেরকেই দায়ী করে আসছে।

বিরোধী দলগুলোর অভিযোগ, অর্থনীতির ভুল ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কা বিদেশি ঋণে ডুবতে বসেছে, রিজার্ভ ঠেকেছে তলানিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, নিহত আরও ২

আপডেট সময় : ০৯:৫৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২