সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আফগানিস্তানসহ বিশ্বের তিন দেশে আজ ঈদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ১২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেদিন ঈদ হয়, এশিয়ার দেশগুলোতে হয় তার পরের দিন। কিন্তু এবছর যেন কিছুটা বিপরীত চিত্রই দেখা গেলো। সৌদির আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তান। রোববার (১ মে) আফগানদের পাশাপাশি ঈদ উদযাপন করছে বিশ্বের আরও দুটি দেশের মানুষ। খবর খালিজ টাইমসের।

শনিবার (৩০ এপ্রিল) শেষ রাতে আফগানিস্তানের সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে, দেশটির বিভিন্ন প্রদেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এ কারণে রোববারই ঈদুল ফিতর উদযাপন করবে দেশটি। আফগানিস্তানের ভারপ্রাপ্ত সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন।

عاجل:
رئیس ستره محکمه امارت اسلامی افغانستان و مسئول کمیته رویت هلال، محترم شیخ الحدیث مولوي عبدالحکیم حقانی صاحب اعلام نمود که فردا یکشنبه درتمام کشور روز اول عید سعید فطر می باشد.
به همین مناسبت به تمام هموطنان ما عید فطر را تبریک و تهنیت عرض میداریم. pic.twitter.com/r2ydhzq933

— Zabihullah (..ذبـــــیح الله م ) (@Zabehulah_M33) April 30, 2022
আফগান সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ফারাহ, গজনি, কান্দাহার ও ঘোর প্রদেশের মোট ২৭ জন ব্যক্তি শাওয়াল মাসের চাঁদ দেখেছেন এবং কমিটির কাছে তার প্রমাণ জমা দিয়েছেন।

আফগানিস্তান ছাড়া আফ্রিকার দুটি দেশ- নাইজার এবং মালিও রোববার ঈদ উদযাপন করছে।

بعد أفغانستان والنيجر، مالي تعلن ثبوت رؤية هلال شهر شوال اليوم السبت من موقعين من قبل 8 شهود. وذلك على الرغم من استحالة الرؤية من “مالي” أيضا لعدم حدوث الاقتران ولأن القمر غرب قبل الشمس فيها. #عاجل pic.twitter.com/1IZn1VYWS2

— مركز الفلك الدولي (@AstronomyCenter) April 30, 2022
তবে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইয়েমেনের মতো দেশগুলোতে রোববার রমজান মাসের শেষ দিন এবং সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

এর আগে ঈদের দিনক্ষণ ঘোষণা করে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। ঈদুল ফিতর উপলক্ষে একটি বিবৃতিতে দিয়েছে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল। বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে রমজানের মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে) এবং শাওয়াল মাসের প্রথম দিন, অর্থাৎ ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার (২ মে)।

এছাড়া, এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। দেশটির মজলিস উগামা ইসলাম বা ইসলামী ধর্মীয় পরিষদ (এমইউআইএস) জানিয়েছে, তারা আগামী সোমবার ঈদ উদযাপন করবে।

ইউরোপের দেশ ফ্রান্সেও সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান বা শাওয়াল মাসের চাঁদ দেখা গেলো কি না তা জানতে বাংলাদেশের মানুষের আগ্রহের অন্ত নেই। মাস দুটোর শুরু চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত যেদিন রোজা শুরু বা শেষ হয়, বাংলাদেশে হয় তার পরের দিন। ফলে শনিবার ওইসব দেশে চাঁদ দেখা গেলো কি না তা জানতে অধীর ছিলেন বহু মানুষ।

সৌদি আরবে এ বছর রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। আর তার পরের দিন, অর্থাৎ ৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বেশিরভাগ দেশে। এসব দেশে ২৯ রোজা হলে সোমবার (২ মে) এবং ৩০ রোজা হলে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আফগানিস্তানসহ বিশ্বের তিন দেশে আজ ঈদ

আপডেট সময় : ১০:১৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২