সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সৌদিতে ঈদের সম্ভাব্য তারিখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সৌদি আবহাওয়াবিদ ড. খালেদ আল-জাককের মতে, ২৯ রমজানের দিনে অর্থাৎ ৩০ এপ্রিল সূর্যাস্তের প্রায় ২০ মিনিট আগে চাঁদ অদৃশ্য হয়ে যাবে এবং সূর্যাস্তের চার ঘণ্টা পর চাঁদ দেখা যাবে। সে হিসেবে এ বছর রমজান মাস হবে ৩০ দিনের এবং সোমবার (২ মে) সৌদি আরবে ঈদুল ফিতরের প্রথম দিন।

আল-আরাবিয়া চ্যানেলের একটি অনুষ্ঠানে এসব তথ্য জানিয়েছেন ড. খালেদ আল-জাকাক। এ ছাড়াও, চাঁদ দেখা নিয়ে অগ্রিম সম্ভাবনার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

তারা বলছে, সোমবার (২ মে) বিশ্বের বেশিরভাগ দেশে ঈদুল ফিতরের প্রথম দিন হবে এবং শনিবার (৩০ এপ্রিল) শাওয়ালের চাঁদ দেখা যাবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক মুহাম্মদ শওকত ওদেহ বলেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, ব্রুনাই, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানাসহ যেসব দেশে রমজান ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে, তারা পহেলা মে ঈদুল ফিতরের চাঁদ অনুসন্ধান করবে। যেটি তাদের জন্য ২৯তম রমজানের দিন হবে।

তবে বিশেষজ্ঞদের মতে, রোববার (১ মে) অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অর্ধচন্দ্র দেখা সম্ভব নয়। এটি কেবল মধ্য ও পশ্চিম এশিয়া থেকে টেলিস্কোপের সাহায্যে দেখা সম্ভব হবে।

এছাড়া দক্ষিণ ও পশ্চিম ইউরোপ, উত্তর এবং মধ্য আমেরিকার পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশ থেকে খালি চোখে অর্ধচন্দ্র দেখা যাবে।

সব মিলিয়ে জ্যোতির্বিদ ও আবহাওয়াবিদরা মনে করছেন, মঙ্গলবার (৩ মে) ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলোতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদিতে ঈদের সম্ভাব্য তারিখ

আপডেট সময় : ১০:৫৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২