সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ইউক্রেনকে ফের ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক |
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়ার নতুন হামলা মোকাবিলায় ইউক্রেনকে এ প্যাকেজের আওতায় ভারী অস্ত্র সরবরাহ করা হবে বলেও জানানো হয়। খবর আল-জাজিরার।

বাইডেন বলেন, সামরিক সহায়তা ছাড়াও ইউক্রেন সরকারকে সরাসরি ৫০ কোটি ডলারের অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের বন্দরে রাশিয়ার জাহাজ নিষিদ্ধ করা হবে বলেও জানানো তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনকে রেকর্ড গতিতে সামরিক অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করছে ওয়াশিংটন। এগুলো রাশিয়ার অগ্রগতি থামাতে ইউক্রেনের সেনাদের সাহায্য করবে।

এর আগে অর্থাৎ ১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ও দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা মোকাবিলায় এ সহায়তা দেওয়া হয়।

তখন বাইডেন এক বিবৃতিতে জানান, এবারের প্যাকেজে আর্টিলারি ব্যবস্থা, অর্টিলারি রাউন্ডস, সাঁজোয়া যান ও হেলিকপ্টার অন্তর্ভুক্ত থাকবে। এখন আবারও দেশটির পক্ষ থেকে ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা এলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনকে ফের ৮০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা বাইডেনের

আপডেট সময় : ০৯:০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২