সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

মা হতে চেয়ে আদালতে স্ত্রী, যাবজ্জীবনপ্রাপ্ত স্বামীকে প্যারোলে মুক্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মা হতে চাওয়া এক নারীর আবেদনে সাড়া দিয়েছেন ভারতের উচ্চ আদালত। জানা গেছে, রেখা নামের এক গৃহবধূ মা হতে চান। কিন্তু যাবজ্জীবন সাজা খাটছেন তার স্বামী। এ অবস্থায় মাতৃত্বের অধিকার চেয়ে জোধপুর হাইকোর্টে আর্জি করলেন এক নারী।

সেই আর্জিতে সাড়া দিয়ে ১৫ দিনের জন্য তার স্বামীকে প্যারোলে মুক্তি দিয়েছেন উচ্চ আদালত।
রেখার আবেদন, তিনি মা হতে চান। স্বামী জেলে থাকায় তা সম্ভব হচ্ছে না। একজন নারীর সন্তান ধারণ প্রাথমিক অধিকারের মধ্যে পড়ে।

ওই নারীর দাবি যথাযথ বলে মনে করেন জোধপুর হাইকোর্টের বিচারপতি সন্দীপ মেহতা। অবশেষে তাঁর আদালত ১৫ দিনের জন্য ওই নারীর স্বামীকে প্যারোলে মুক্তি দিচ্ছেন।
আদালত মনে করছেন, এটা তার অধিকার। দেশের আইন এ অধিকার থেকে কোনো নারীকে বঞ্চিত করতে পারে না।

উল্লেখ্য, একটি খুনের মামলায় ওই নারীর স্বামী নন্দলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় রাজস্থানের ভিলওয়াড়া আদালত। সম্প্রতি তার স্ত্রী রেখা জোধপুর হাইকোর্টের দ্বারস্থ হন। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও সংবাদ প্রতিদিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা হতে চেয়ে আদালতে স্ত্রী, যাবজ্জীবনপ্রাপ্ত স্বামীকে প্যারোলে মুক্তি

আপডেট সময় : ০৪:৫২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২