সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

নতুন ভাইরাস আতঙ্কে চীন, লকডাউন ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের প্রভাব এখনও দূর হয়নি চীন থেকে। এরইমধ্যে নতুন করে আবারও একটি ভাইরাস হানা দিয়েছে উত্তর-পূর্ব চীনের চাংচুনে। সংক্রমণ যাতে দেশের অন্য প্রান্তে ছড়িয়ে না পড়ে তাই ৯০ লাখ জনসংখ্যার শহরটিতে লকডাউন ঘোষণা করেছে চীনা প্রশাসন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, জিলিন প্রদেশের রাজধানী চাংচুন দেশটির গুরুত্বপূর্ণ শিল্প নগরী। ভাইরাসটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই নগরীটিই লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে এটি করোনাভাইরাস নাকি অন্য কোনো ভাইরাস সেটি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়, পরিবারের একজন সদস্য ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। সেটিও আবার দু’দিন অন্তর। শুধু তাই নয়, শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। এ সময়ে জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখা হবে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৯৬। ২০২০ সালের পর যা এক সপ্তাহে সর্বোচ্চ। মাত্র তিন সপ্তাহ আগেও চীনে দৈনিক সংক্রমণ ছিল একশোরও নীচে।

এদিকে, দেশটির বাণিজ্যিক নগরী সাংহাইতেও লকডাউনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে সাংহাই প্রশাসন। রাজধানী বেইজিংয়েও কোনও কোনও এলাকায় আংশিক আবার কোনও এলাকায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন ভাইরাস আতঙ্কে চীন, লকডাউন ঘোষণা

আপডেট সময় : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২