সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চলমান যুদ্ধে ৪৩০০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

নিজেদের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৩০০ রাশিয়ান সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী এই দাবি করেন।

রোববার ইউক্রেনে রাশিয়ান অভিযান নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানায় আল-জাজিরা অনলাইন। তবে ইউক্রেনের এই দাবির ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মস্কো। আল জাজিরাও স্বতন্ত্রভাবে নিহতের এই সংখ্যা যাচাই করতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না ম্যালিয়ার বলেন, নিহতের সঠিক সংখ্যা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু ইউক্রেনের সৈন্যরা অন্তত ১৪৬টি ট্যাংক, ২৭টি বিমান এবং ২৬টি হেলিকপ্টারও ধ্বংস করেছে।

এ ছাড়া ৭০৬ সাঁজোয়া যান, ৪৯টি কামান, একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ৪টি মাল্টিপল রকেট লঞ্চার ব্যবস্থা, ৩০টি যানবাহন, ৬০টি ট্যাংকার, দুটি ড্রোন এবং ২টি নৌযান ধ্বংসেরও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়ান সেনাদের নির্দেশ দেন। এরপর রাশিয়ান সেনারা তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করে। ইউক্রেনের সেনারাও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চলমান যুদ্ধে ৪৩০০ রাশিয়ান সৈন্য নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২