সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেশ থেকে সরিয়ে নেওয়ার জন্য সাহায্য করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি।

এ বিষয়ে অবগত এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়, জেলেনস্কি বলেছেন, যুদ্ধ হচ্ছে ইউক্রেনে। আমার গোলাবারুদ দরকার, আমাকে নিরাপদে সরিয়ে নেওয়ার দরকার নেই।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, জেলেনস্কিকে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত ছিল।

সম্প্রতি তিনি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, যখন তোমরা হামলা করবে তখন আমাদের সম্মুখভাগ দেখতে পাবে, আমাদের পেছনের অংশ নয়।

এর আগে কিয়েভ থেকে পালিয়ে গেছেন জেলেনস্কি— এমন খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার সহযোগীদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, আমরা সবাই এখানে এবং এভাবেই থাকব।

বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জেলেনস্কি

আপডেট সময় : ১০:০১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২