সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সাদা প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। শুক্রবার সকালে বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

যেখানে ১১টি পদের মধ্যে শুধুমাত্র একটি পদে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নীল প্যানেল এবং বাকী ১০টি পদে আওয়ামী লীগ মনোনীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

নির্বাচন কমিশনার এ্যাডভোকেট আফজালুল করিম জানান, নির্বাচনে সভাপতি পদে সাদা প্যানেলের এ্যাডভোকেট লস্কর নুরুল হক ৪৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের এ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম খোকন ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতির দুইটি পদে সাদা প্যানেলের মোস্তাফিজুর রহমান নওশের ৫৩৫ ভোট ও বিষ্ণুপদ মুখার্জী ৪০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে সাদা প্যানেলের মোঃ সাইফুল ইসলাম মোল্লা ৪৩৮ ভোট, যুগ্ম সম্পাদকের দুইটি পদের মধ্যে নীল প্যানেলের জাহিদুল ইসলাম পান্না ৪০৩ ভোট এবং সাদা প্যানেলের কাজী আবুল কালাম ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যর চারটি পদে সাদা প্যানেলের মোঃ আনোয়ার হোসেন বাচ্চু ৫৫৪ ভোট, মোঃ আর্শিব উদ্দিন শাওন ৬২৬ ভোট, মোঃ আতিকুর রহমান খান রাজু ৫৫৮ ভোট ও সুমন বাড়ৈ ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়। এ নির্বাচনে ৯৭৫ জন আইনজীবী ভোটারের মধ্যে ৮৩২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিবছরের মতো এবারও হেভিওয়েটের ভোটার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর করিব নানক, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গোলাম আব্বাস চৌধুরী দুলাল, এ্যাডভোকেট বলরাম পোদ্দার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

আপডেট সময় : ১২:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২