সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

৩ ফেব্রুয়ারি খুলছে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা মমতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ফের খুলতে চলেছে পশ্চিমবঙ্গের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান।

সোমবার রাজ্য সরকারের সচিবালয় ‘নবান্ন’ থেকে এই ঘোষণা দেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন তিনি বলেন ‘স্কুল (অষ্টম-নবম-দশম-একাদশ-দ্বাদশ শ্রেণি), কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিকেটনিক, আইটিআই- এগুলি আগামী ৩ তারিখ থেকে শুরু হয়ে যাবে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি সরস্বতী পূজার ছুটি।

সেক্ষেত্রে ৩ তারিখ স্কুল খুললে তারা সকলেই সরস্বতী পূজা করতে পারবে। অন্যদিকে পঞ্চম-ষষ্ট ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পাড়ায় পাড়ায় পাঠশালা হবে। সেক্ষেত্রে পাড়াতেই ছোট ছোট জায়গায় শিক্ষালয় তৈরি করে শিক্ষকরা সেখানে শিক্ষা দেবেন। তবে ছোটদের স্কুল (প্রথম-চতুর্থ) এখনই খুলছে না।

এদিকে রাজ্যজুড়ে কোভিড-১৯ সংক্রমণ রোধে যে বিধিনিষেধ ৩১ জানুয়ারি পর্যন্ত জারি ছিল তা নতুন করে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসার ফলে একাধিক ক্ষেত্রে শিথিল করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী রবিবার একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪২৭ জন, সবমিলিয়ে এখনও পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত ১৯,৯৩,৬০৬ জন। রবিবার একদিনে কোভিডে মৃত ৩৩ জন, সবমিলিয়ে মৃতের সংখ্যা ২০,৫৮৩।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ ফেব্রুয়ারি খুলছে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান, ঘোষণা মমতার

আপডেট সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২