সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল সোমবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা হবে ভোটগ্রহণ। বরাবরের মতো এ ধাপের নির্বাচনেও সহিংসতার শঙ্কা উড়িয়ে দিচ্ছেননা সংশ্লিষ্টরা।
এছাড়া কালকের নির্বাচনে সবগুলো ইউপিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে নির্বাচনে নানা জটিলতারও আশঙ্কা করছেন প্রার্থী ও ভোটাররা।
প্রার্থীরা অভিযোগ করছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) জটিলতায় ভোটে অনেকখানি ছন্দপতন ঘটে। বেশির ভাগ ক্ষেত্রেই আঙুলের ছাপ না মেলায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এ ছাড়া ইভিএম বুঝতে বয়স্ক ভোটারদের সময় বেশি লাগায় ধীরগতির কারণে অনেক কেন্দ্রে ভোটের সারি লম্বা হয়। এতে জটিলতা বাড়ে।
এ ধাপে সিলেট ও হবিগঞ্জের ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এগুলো হলো, সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার লামাকাজি ও খাজাঞ্চি ইউনিয়ন।
ওসমানীনগর উপজেলার উমরপুর,সাদিপুর, পশ্চিম পৈলনপুর,বুরুঙ্গাবাজার,গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলী ও কামালবাজার ইউনিয়ন। গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পশ্চিম জাফলং ও মধ্য জাফলং ইউনিয়ন। কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর (পশ্চিম) ইউনিয়ন।
অপরদিকে, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট, পুটিজুরি, সাতকাপন, সদর, লামাতাসী, মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটে ষষ্ঠ ধাপে ২৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে কাল সোমবার

আপডেট সময় : ১২:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২